Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
শিক্ষা

খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক শিক্ষায় বেড়ে উঠতে হবে: মনিন্দ্র কিশোর মজুমদার

খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক শিক্ষায় বেড়ে উঠার আহবান জানিয়েছেন সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনিন্দ্র কিশোর মজুমদার। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ।অভিভাবকদের সচেতন করার দায়িত্বও শিক্ষকদের। তাই দায়িত্ব পালনে শিক্ষকদের আরো বেশি আন্তরিক হতে হবে।

আজ বুধবার (২২ মার্চ) সকালে ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ কতৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মনিন্দ্র কিশোর মজুমদার।

তিনি বলেন, আজ শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের অর্জন দৃশ্যমান। শিক্ষায় নারী-পুরুষের সমতা অর্জনেও বাংলাদেশ নতুন মাইলফলক স্পর্শ করেছে। শিক্ষা অবকাঠামোতেও উন্নতি সাধিত হয়েছে চোখে পড়ার মতো। কিন্তু শিক্ষার্থীদের শুধু শিক্ষা অর্জন নয়, নৈতিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।

মনিন্দ্র কিশোর বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ বাড়াতে হবে। কারণ, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশে সহায়ক যা তাদের কর্মক্ষম করে, প্রতিযোগী মনোভাব নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।

তিনি আরো বলেন, যুব সমাজের অবক্ষয় রোধে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারও খেলাধুলার প্রতি খুব গুরুত্ব দিচ্ছেন। তিনি দেশে খেলাধুলার মান উন্নয়নে কাজ করছেন। এসময় মাদক ও ইভটিজিংয়ের বিষয়েও সচেতনতামূলক বক্তব্য রাখেন, মনিন্দ্র কিশোর মজুমদার।

336591346 904206347512337 2375695025561288131 n

ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি মো. আব্দুস সামাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক, প্রভাষক মাসুদ মজুমদার, ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির সহ-সভাপতি নুরুদ্দীন খন্দকার স্বপন, বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির আজীবন সদস্য ও রক্তঋণ প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক, সিঙ্গাপুর প্রবাসী মো. আনোয়ার হোসেন সহ আরো অনেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button