Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
শিক্ষা

ছাত্রদের পাশাপাশি ছাত্রীদেরও সমান তালে এগিয়ে যেতে হবে: শিক্ষা উপমন্ত্রী

ছাত্রদের পাশাপাশি ছাত্রীদেরও সমান তালে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, ছেলেদের সঙ্গে মেয়েদেরও বাস্তবিক শিক্ষা জরুরী।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলার ছোটতুলাগাঁও মহিলা কলেজ পরিদর্শন ও মুজিব জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন শিক্ষা উপমন্ত্রী।

328421680 579562067074320 4476075301682889230 n

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মায়ের মত ১৭ কোটি মানুষকে আগলে রেখেছেন।তিনি আমাদের জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য উন্নয়নের মহাসড়ক মাস্টার প্ল্যান করেছেন, যা আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। ইতোমধ্যে পদ্মাসেতু, মেট্রোরেল উদ্বোধন করা হয়েছে। কর্ণফুলী টানেল, পাতাল রেল সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে।  ছোটতুলাগাঁও মহিলা কলেজের উন্নয়নে সব ধরণের সহযোগিতা করা হবে বলেও জানান মন্ত্রী।

এসময় শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার প্রতি জোর দেওয়ার কথা বলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, একমাত্র কারিগরি শিক্ষাই বেকারত্বের হার কমাতে পারে। শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে দক্ষ জনশক্তিতে রূপান্তর হবে, এতে কর্মসংস্থান অনেকটাই সহজ হবে।

এই সময় বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল বলেন, ছোটতুলাগাঁও মহিলা কলেজের সুনাম বরুড়ায় নয় সারা দেশে ছড়িয়ে পড়েছে। এই সুনাম ধরে রাখতে হবে। এই কলেজের যে সমস্যাগুলো রয়েছে তা সমাধানে মন্ত্রী মহোদয়ের সার্বিক সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন, এখন দেশে শিক্ষা ছাড়া গতি নাই। তাই সবাই আগে নিজেদের পরিবারের সদস্যদের শিক্ষা নিশ্চিত করতে হবে।

329022879 696669405272954 5889960861663311150 n

সভায় অন্যান্যদের মধ্যে, অডিটের মহা-হিসাব নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, ছোটতুলাগাঁও মহিলা কলেজ দাতা সদস্য ড. ইঞ্জিনিয়ার ফজলুর রহমান, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা (মাউশি) বিভাগের আঞ্চলিক কর্মকর্তা প্রফেসর সোমেশ কর চৌধুরী, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন লিংকন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রলীগ নেতা আক্তারুজ্জামান বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক, মাজহারুল ইসলাম সোহেল, বরুড়া পৌরসভার মেয়র মোঃ বক্তার হোসেন বখতিয়ার, বরুড়া উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান, বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার, বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ছোটতুলাগাঁও মহিলা কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি তোফাজ্জল আলী মিয়া।

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button