Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানী

রাজধানীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক ৯৩

রাজধানীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯৩ জনকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ২৫ হাজার ৪২০ ইয়াবা, ১৬১.৯৫ গ্রাম হেরোইন, ৫৫ বোতল দেশি মদ, ২ বোতল ফেনসিডিল, ১৬ কেজি ৯৫৫ গ্রাম গাঁজা ও ১৩টি ইনজেকশন জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button