Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানীঅর্থনীতিবানিজ্য সংবাদ

কোয়াব নির্বাচনে সম্মিলিত পরিষদের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব এর দ্বি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে ‘সম্মিলিত পরিষদের’ মতবিনিময় ও প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর লেডিস ক্লাবে সম্মিলিত পরিষদের নির্বাচন ২০২২-২৪ প্রার্থী পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের বিভিন্ন জেলা থেকে আগ ত বিপুলসংখ্যক ক্যাবল অপারেটর অংশ নেন। এসময় বক্তারা সম্মিলিত পরিষদের ৩৩ জন প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।

সভায় বক্তারা প্যানেলের ৩৩ সদস্যকে ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ করে দিলে আগামীতে কোয়াবের সম্মিলিত পরিষদের সকল সমস্যা সমাধান করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সভায় জানানো হয়, আগামী ০৩ ডিসেম্বর সারা দেশের ক্যাবল অপারেটস কোয়াব’র সম্মিলিত পরিষদের সদস্যদের নিয়ে দুটি প্যানেলে বিভক্ত হয়ে ভোট অনুষ্ঠিত হবে।ঢাকার গুলশান এভিনিউ এর গুলশান শুটিং ক্লাবে সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত এ ভোট গ্রহণ চলবে।

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button