Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঅন্যান্য

ডিসেম্বরে সাজগোজ ফিমেল ফেস্ট

ডিসেম্বরের ১ এবং ২, এই দুই দিন সাজগোজ আনন্দ আয়োজন করেছে। প্রথম দিন, অর্থাৎ ১ ডিসেম্বর সকাল থেকে শুরু হবে প্রদর্শনী, চলবে পরের দিন ২ ডিসেম্বরেও। সেখানে  থাকবে দেশি ও আন্তর্জাতিক বেশ কিছু প্রসাধণ ব্র্যান্ড। নিভিয়া, লাক্স, আড়ং, ভ্যাসেলিন, পন্ডস, স্কিন ক্যাফে, নিরভানা কালার, রাজকন্যা, হিমালায়া, ওয়াও স্কিন সায়েন্স, জোনাকি ফ্রেগরেন্স, ক্রাফটিমেশনসহ আরও অনেক ব্র্যান্ড প্রদর্শনীতে  অংশগ্রহণ করবে। এই ইভেন্টটি ছেলে-মেয়ে, সকলের জন্যই উন্মুক্ত।

ডিসেম্বরের ২ তারিখ, অর্থাৎ দ্বিতীয় দিনে থাকছে শুধু মাত্র মেয়েদের জন্যে কনসার্টের আয়োজন। এই আনন্দ অনুষ্ঠানে ৫০০০ এর বেশি নারী অতিথি একই সাথে সংগীত উপভোগ করতে পারবেন। এ আয়োজনে অংশ গ্রহনের জন্যে সাজগোজের ক্রেতা হওয়া আবশ্যক।

ব্যতিক্রমধর্মী এ আয়োজন সম্পর্কে ফারহানা প্রীতি, সাজগোজের হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট জানান, ‘মূলত সাজগোজের গ্রাহকদের পছন্দের কথা মাথায় রেখেই এই আয়োজন সাজানো হয়েছে। মেয়েরা নিজেরা নিজের মত করে আনন্দে উল্লাসে পছন্দের শিল্পীর গান যেন শুনতে পারে এটাই আমাদের উদ্দেশ্য। আমরা অত্যন্ত আনন্দিত যে এরকম একটা ইভেন্টে নিভিয়ার মতো আইকনিক এবং গ্লোবাল ব্র্যান্ড আমাদের পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে আমাদের সাথে আছে। গোল্ড পার্টনার হিসেবে স্ট্রিক্স এবং ভ্যাসমল, আর সিলভার পার্টনার হিসেবে আছে লিভন, প্যারাসুট স্কিনপিওর এবং প্যারাস্যুট ন্যাচারালের মতো স্বনামধন্য আন্তর্জাতিক ব্র্যান্ড।‘

ফিমেল ওনলি কনসার্টে তাহসান খান, প্রীতম হাসান, নেমেসিস, সন্ধির পাশাপাশি আরও পারফর্ম করবেন হাসিব এবং আনিকা। এছাড়াও থাকছে ফ্যাশন শো। কোরিওগ্রাফ করবেন ফয়সাল তুষার।

সংশ্লিষ্ট খবর

Back to top button