Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৬ জনকে আটক করা হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ (২৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে পাঁচ হাজার ৯০৬ পিস ইয়াবা, ১৬৫ গ্রাম হেরোইন, ১৩ কেজি ২৪৫ গ্রাম গাঁজা, দুই বোতল ফেনসিডিল ও ছয় ক্যান বিয়ার জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলা টিভি/ইমন

সংশ্লিষ্ট খবর

Back to top button