Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানী

রাজধানীতে বাসে ই-টিকেটিং সেবা চালু

রাজধানীতে গণপরিবহনে ৩০টি কোম্পানির বাসে ই-টিকেটিং পদ্ধতি চালু হয়েছে। আর আগামী বছর ফেব্রুয়ারির মধ্যে নগরজুড়ে চালু হবে ই-টিকেটিং পদ্ধতি।

আজ রবিবার সকালে রাজধানীর সড়কে এ পদ্ধতি চালু হলো। যার  ফলে থাকছে না হেলপারের মাধ্যমে ভাড়া আদায় পদ্ধতি।

শনিবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ই-টিকেটিংয়ের মাধ্যমে বন্ধ হবে অতিরিক্ত ভাড়া আদায়। কমবে গণপরিবহনে যাত্রী ভোগান্তিও।

যাত্রীরা জানান, এ ব্যবস্থা সব পরিবহনে চালু হলে দূরত্ব অনুযায়ী তারা ভাড়া দিতে পারবেন। কমবে অতিরিক্ত ভাড়া আদায়। হবে না বাস শ্রমিকদের সঙ্গে কারও বাগ্‌বিতণ্ডা। স্বস্তি মিলবে সবার।

গণপরিবহন মনিটরিং করতে একটি সেল গঠন করা হয়েছে। চুক্তিতে কাউকে বাস চালাতে না দেয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এ জন্য চালকদের বেতন অনেক বাড়ানো হয়েছে। মালিককে দেয়া বাধ্যতামূলক জমার টাকা তুলতে বাসগুলোর মধ্যে যে অসম প্রতিযোগিতা আছে তাও দূর হবে।

যাত্রীদের অভিযোগের জন্য তিনটি হটলাইন নম্বর- ০১৬১৮৯৩৩৫৩১, ০১৬১৮৯৩৬১৮৫ এবং ০১৮৭০১৪৬৪২২ নম্বর দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button