Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আইন-বিচাররাজধানী

ফারদিন হত্যায় বান্ধবী বুশরা ৫ দিনের রিমান্ড

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় তার বান্ধবী আয়াতুল্লাহ বুশরার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ ও তথ্য শাখার উপপরিদর্শক মো. সেলিম রেজা গণমাধ্যমকে এসব তথ্য জানান।

বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের জন্য তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে রামপুরা থানা-পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আজ সকালে রাজধানীর রামপুরার বাসা থেকে বুশরাকে গ্রেফতার করে রামপুরা থানা পুলিশ।

জানা গেছে, বুশরাকে তার রামপুরার বাসা থেকে গ্রেফতার করে রামপুরা থানা পুলিশের একটি দল।

প্রসঙ্গত, ফারদিন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবেরও যুগ্ম সম্পাদক ছিলেন তিনি। তিন ভাইয়ের মধ্যে পরশ সবার বড়। তিনি বুয়েটের ড. এম এ রশীদ হলে সংযুক্ত থাকলেও হলে থাকতেন না। পরিবারের সঙ্গে ঢাকার কোনাপাড়া এলাকায় থাকতেন। নারায়ণগঞ্জ পুলিশ গত সোমবার ফারদিন নূরের লাশ উদ্ধার করে।

বাংলা টিভি/ইমন

সংশ্লিষ্ট খবর

Back to top button