Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
শিক্ষা

প্রশ্নফাঁসের চেষ্টা করলে প্রমাণ সাপেক্ষে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

গুজব ছড়ানো বা প্রশ্নফাঁসের চেষ্টা করলে প্রমাণ সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। তিনি বলেন,সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এইচএসসি পরীক্ষা হবে।প্রশ্ন ফাঁসের গুজবমুক্ত ও নকলমুক্তভাবে পরীক্ষা হবে।আমরা এমনটাই আশা করছি।কেউ প্রশ্নফাঁসের চেষ্টা করলে বা গুজব ছড়ালেই প্রমাণ স্বাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৬ নভেম্বর) রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন,সকালেই এসেছি পরীক্ষার পরিবেশ দেখার জন্য।  অভিভাবকদের প্রচণ্ড ভিড় রয়েছে। এতে বাকি পরীক্ষার্থীদের আসতে সমস্যা হচ্ছে।অভিভাবকরা অতিরিক্ত ভিড় করছেন। ঢাকায় এমনিতেই অতিরিক্ত ভিড় হয়।এজন্য তাদের না আসা উচিৎ।কেন্দ্রের ২০০ গজের মধ্যে জমায়েতও নিষিদ্ধ।

সংশ্লিষ্ট খবর

Back to top button