Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদন

অভিনেতা মাসুম আজিজের মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা-নাট্যকার ও নির্মাতা মাসুম আজিজ। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে সেখানে সব বয়সী মানুষ তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।

এর আগে, সকালে বনশ্রীতে প্রথম জানাজা শেষে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হলে সেখানে সর্বস্তরের মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হন তিনি। এই প্রবীণ অভিনেতাকে এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নেয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর পাবনা নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ এশা দাফন সম্পন্ন হলে নিজ জন্মস্থান পাবনার নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হবেন এই গুণী শিল্পী।

এর আগে, সোমবার (১৭ অক্টোবর) বেলা ২টা ৪৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই গুণী অভিনেতা।

বরেণ্য এ অভিনেতা বেশ কয়েক বছর ধরে ফুসফুস ক্যানসারে আক্রান্ত ছিলেন। কিন্তু গত জানুয়ারিতে তার এই রোগ ধরা পড়ে। এরপর কেমোথেরাপি ও রেডিও থেরাপি নিচ্ছিলেন তিনি। এরমধ্যে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গত সপ্তাহে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button