শিক্ষা
শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক চর্চা শুরু করা হবে: শিক্ষামন্ত্রী

দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক চর্চা শুরু করার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।শুদ্ধ চিন্তা মুক্ত থাকুক যুক্তির আশ্রয়ে’ এই স্লোগানকে সামনে রেখে দুপুরে চাঁদপুর সরকারি কলেজে ৩ দিনব্যাপী ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসবে যোগ দিয়ে, একথা বলেন শিক্ষামন্ত্রী।
এসময় তিনি বলেন, বাংলাদেশে দীর্ঘদিনের বিতর্ক চর্চার ঐতিহ্য রয়েছে। তাই সেসব প্রতিষ্ঠানে বিতর্ক চর্চা আছে সেখানে আরও ভালো করা এবং যেখানে নেই সেখানে বিতর্ক চর্চা চালু করার কথা জানান শিক্ষামন্ত্রী।
বাংলা টিভি / বুলবুল



