Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
সঙ্গীতানুষ্ঠানবিনোদন

তৃতীয়বারের মতো মাইলস ছাড়লেন শাফিন

নতুন করে আবারও মাইলস ছাড়ার ঘোষণা দিয়েছেন শাফিন আহমেদ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় বিষয়টি জানান এই তারকা সঙ্গীতশিল্পী।

তবে এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার মাইলস ছেড়ে দিয়ে আবারও ব্যান্ডটিতে যোগ দিয়েছিলেন শাফিন আহমেদ।

তিনি বলেন, ‌‘মাইলসের সঙ্গে আমার পথচলা সেই ১৯৭৯ সাল থেকে। বহু বছর পার হয়ে গেছে। অনেক বছর সময় দিয়েছি, শ্রম দিয়েছি। অনেক ক্রিয়েটিভ কাজ হয়েছে। মাইলসের যে অবস্থান আজকে, সেটার পেছনে আমার কতটুকু অবদান, সেটা আপনাদের অনেকেই জানেন। তবে, একটা সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি সম্প্রতি। সেটা হচ্ছে, এ বছরের শুরু থেকে-মাইলসের বর্তমান লাইনআপের সাথে আমার পক্ষে মিউজিকের কোনও কার্যক্রম করা সম্ভব হচ্ছে না।

আমি সিদ্ধান্ত নিয়েছি-আমি এই লাইন আপের সাথে মিউজিক করা থেকে বিরত থাকব।

তিনি আরও বলেন, ‘সংগীত জগতে আমার পথচলা খুব স্বাভাবিক এবং আগের মতোই থাকবে।’ তিনি আরও বলেন, ‘আমার একটা প্রত্যাশা থাকবে, মাইলস নামটার যেন অপব্যবহার না হয়। মাইলসকে নিয়ে আমরা চল্লিশ বছর উদযাপন করেছি- খুব গৌরবোজ্জ্বলভাবে।প্রসঙ্গত, এর আগে ২০১০ এবং ২০১৭ সালে দুইবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ব্যান্ড থেকে সরে দাঁড়ান শাফিন।

বাংলাটিভি/জাবেদ/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button