Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনহলিউড

নায়কের গুলিতে ক্যামেরাম্যান নিহত, পরিচালক আহত

শুটিং চলাকালে হলিউড অভিনেতা অ্যালেক বল্ডউইনের ‘প্রপ গানের’গুলিতে সিনেমাটির ক্যামেরাম্যান নিহত হয়েছেন। এছাড়া একই সময় গুরুতর আহত হয়েছেন সিনেমাটির পরিচালক।

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর বোনানজা ক্রিক র‌্যাঞ্চে গতকাল বৃহস্পতিবার ওয়েস্টার্ন ঘরানার ‘রাস্ট’ সিনেমার শুটিং সেটে এমন ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বিবিসি জানিয়েছে, ৪২ বছর বয়সী নিহত নারীর নাম হালইয়ানা হুটচিনস। তিনি সিনেমাটিতে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করছিলেন বলে জানা গেছে। এদিকে, সিনেমার পরিচালক জোয়েল সুজা গুরুতর আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন।

সংশ্লিষ্টদের বরাত দিয়ে শুটিংয়ে ‘প্রপ গান’ হিসেবে নকল বন্দুক ব্যবহার ব্যবহার করা হয়ে থাকে। এ ছাড়া সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে সত্যিকারের বন্দুকও ব্যবহার করতে দেখা যায়। তবে, এ ঘটনায় ঠিক কী ঘটেছিল, তার বিস্তারিত এখনও জানা যায়নি।

নিউ মেক্সিকোর পুলিশ বলছে, তদন্ত চলছে এবং এ ঘটনায় এখন পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button