Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

গাড়িসহ ১৬টি আলামত পরীমণিকে ফেরত দেওয়ার নির্দেশ

চিত্রনায়িকা পরীমণির ব্যবহৃত গাড়ি, মোবাইল, ল্যাপটপসহ জব্দ করা ১৬টি আলামত ফেরত দেয়ার আদেশ দিয়েছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদার জব্দ করা আলামত ফেরত দেয়ার নির্দেশ দেন ।

এর আগে, ২৬ সেপ্টেম্বর জব্দ করা ১৬টি আলামত পরীমণিকে ফেরত দেয়ার সুপারিশসহ একটি প্রতিবেদন আদালতে দাখিল করে সিআইডি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, জব্দকৃত আলামত ফেরত দেয়া হলে মামলার তদন্তে কোনো বিঘ্ন ঘটবে না। এর আগে, গত ১৫ সেপ্টেম্বর পরীমণির ব্যবহৃত গাড়ি, মোবাইল ও ল্যাপটপসহ জব্দকৃত জিনিসপত্র ফেরত চেয়ে আদালতে আবেদন করেন তার আইনজীবী।

আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তদন্ত কর্মকর্তাকে বিআরটিএ থেকে গাড়ির সঠিক মালিকানা যাচাই এবং অন্য জব্দকৃত আলামতের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বাংলাটিভি/সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button