Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

‘মিডিয়ার কোনো মেয়েকে আর বিয়ে করবো না’

মিডিয়ার কোনো মেয়েকে আর বিয়ে করবেন না বলে জানিয়ে দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমা থেকে শুরু করে নিজের ব্যক্তি জীবন; সবকিছু নিয়েই বর্তমানে বেশ আলোচনায় রয়েছেন। আজ তৃতীয় বিয়ে করেছেন বলে নিজেই জানিয়েছেন ফেসবুকে।

তিনি তার ফেসবুক আইডি থেকে বিয়ের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আজ ১৩/০৯/২১ ইং ১২.০৫ মি. আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথা আসলেই গুজব ছিলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই একমাত্র চাওয়া।’

ডিভোর্স হয়ে গেলেও সাবেক স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব রয়েছে দাবি করতেন মাহি। সেই অপু এবার তার প্রাক্তন সঙ্গীকে নতুন দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানালেন।

তবে খানিকটা চাপা ক্ষোভও প্রকাশ পেলো অপুর। তিনি মাহিকে বিশ্বাস করে তার মর্যাদা পাননি। অপুর ধারণা, মিডিয়ার মেয়েরা আর অন্য সব মেয়েদের মতো নয়। একটু জটিল। তিনি গণমাধ্যমে বলেন, ‘আর কখনো মিডিয়ার মেয়ে বিয়ে করবো না। বাবা-মায়ের পছন্দে বিয়ে করবো।’

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button