Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

শিল্পী সমিতির নির্বাচনে লড়বেন শাকিব!

শিল্পী সমিতির নির্বাচনে শাকিব খান অংশ নেবেন না বলে একবার ঘোষণা দিলেও হঠাৎ তার নির্বাচনে দাঁড়ানোর গুঞ্জনে নড়েচড়ে বসেছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের অন্য প্যানেলগুলো।

দায়িত্বশীল একটি সূত্র থেকে জানা যায়, শাকিব লড়বেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সমর্থিত একটি প্যানেল থেকে। এ প্যানেল থেকে সম্ভাব্য সভাপতি পদে নাদের চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে অমিত হাসানকে দেখা যেতে পারে।

নির্বাচনে অংশ নেয়া বাকি দুটি প্যানেলের একটি ওমর সানি-ফেরদৌস এবং অন্যটি মিশা সওদাগর-জায়েদ খান। দুটি প্যানেলই নির্বাচনে জয়ী হতে আঁকছে নীলনকশা।

দুই প্যানেল থেকেই নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সদস্য জানান, শাকিবকে ঠেকাতে প্যানেল দুটি জোর প্রস্তুতি নেবে। ওমর সানি-ফেরদৌস প্যানেল থেকে শাকিবের প্রতিদ্বন্দ্বী হিসেবে শাবনুর এবং মিশা-সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে রিয়াজ কার্যনির্বাহী কমিটির এক নম্বর সদস্য পদে লড়াইয়ে নামতে পারেন।

এই খবর সত্যি হলে আসন্ন শিল্পী সমিতির নির্বাচন জমজমাট হবে বলেই প্রত্যাশা করা যাচ্ছে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button