Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

মিথ্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন সিয়াম

সম্প্রতি চিত্রনায়ক সিয়াম আহমেদকে নিয়ে বেশ কিছু কথা প্রচার হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এসব কথাকে ‘মিথ্যাচার বা বানোয়াট গল্প’ বলে দাবি করেছেন ‘পোড়ামন ২’খ্যাত এই অভিনেতা।

এমন কথা প্রচারে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন সিয়াম। এসবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

রোববার (৮ আগস্ট) রাতে সিয়াম আহমেদ তার অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানান।

তিনি লেখেন, ‘সাম্প্রতিক কিছু ব্যক্তি এবং কিছু তথাকথিত ভুইফোঁড় অনলাইন পোর্টাল আমার নাম উল্লেখ করে কাল্পনিক গল্প থেকে শুরু করে নানাবিধ মিথ্যাচার ছড়িয়ে যাচ্ছেন। এটা বলা বাহুল্যমাত্র যে সমস্ত গল্পগাঁথা, মিথ্যাচার ও নোংরামো’র মূলত কোনো ভিত্তিই নেই। আমি এইসব ন্যক্কারজনক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ করছি। ’

দেশের প্রচলিত আইনে কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছেন বলেও জানিয়েছেন এই অভিনেতা।

সিয়াম আরও জানান, ‘আমি বাংলাদেশের একজন আইন মান্যকারী নাগরিক। পেশায় একজন অভিনেতা এবং আইনজীবী। আমি স্পষ্ট জানাতে চাই যারা যারা এসব মানহানিকর কর্মকাণ্ড তথা এই কুৎসা রটনায় এখন পর্যন্ত জড়িত আমি প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। (ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ দ্রষ্টব্য) আমি মনে করি, একজন আইন মান্যকারী নাগরিক হিসেবে আদালতের উপর বিচারের ভার ছেড়ে দেওয়াটাই সঠিক সিদ্ধান্ত। ’

শেষে, সিয়াম তার সকল ভক্তদের সাইবার বুলিইংয়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার কথা বলেন।

বাংলাটিভি/নিহান 

সংশ্লিষ্ট খবর

Back to top button