Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

একা ও পরিমনির শিল্পী সমিতির সদস্যপদ সাময়িক স্থগিত

‘সন্ধ্যার পর মেয়েদের ঘর থেকে বের হওয়া বিপজ্জনক। শুধু পরী মণি নয়, গোটা সমাজের নারীদের এটা মনে রাখা উচিত।’ মাদক মামলায় গ্রেপ্তার ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি ইস্যুতে চলচ্চিত্র শিল্পীদের স্বার্থ সংরক্ষণে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য অঞ্জনা রহমান একথা বলেছেন।

শনিবার (৭ আগস্ট) বিকাল ৫টায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী। সেখানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি গৃহকর্মী নির্যাতন মামলায় আটক চিত্রনায়িকা একা ও মাদক মামলায় গ্রেপ্তার পরী মণির সদস্যপদ সাময়িক স্থগিত করে।

তিনি আরো বলেন, সে ঘরের মধ্যে কী করল, সেটা আমাদের দেখার বিষয় নয়। কিন্তু তার ব্যক্তিগত কোনও অপরাধ বা কর্মকাণ্ড যদি জনসম্মুখে চলে আসে, তখনই শিল্পী সমিতির দেখার বিষয়।’

চিত্রনায়িকা পরী মণি ও একার সদস্যপদ সাময়িক স্থগিত প্রসঙ্গে কার্যনির্বাহী কমিটির নারী সদস্য হিসেবে অঞ্জনা আরও বলেন, ‘পরী মণি বলেছে শিল্পী সমিতি আমার পাশে নেই, কিন্তু এটি পুরোপুরি ভুল। তাকে সেক্রেটারি চিঠি দিতে বলেছিল। সে দেয়নি। নিজে সংবাদ সম্মেলন করে অনেক ভুল তথ্য দিয়েছে। বিতর্কিত কর্মকাণ্ডে বর্তমানে পুলিশি রিমান্ডে থাকায় পরী মণির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে শিল্পী সমিতি। সংগঠনটি শনিবার এই সিদ্ধান্ত নেয়।’

অঞ্জনা রহমান প্রায় তিন শতাধিক ঢাকাই সিনেমায় অভিনয় করেছেন। দুবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

বাংলাটিভি/নিহান

সংশ্লিষ্ট খবর

Back to top button