Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

অনন্ত জলিলের স্ট্যাটাস নিয়ে সমালোচনার ঝড়

ঢালিউডের চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল গার্মেন্টস ব্যবসার সাথেও জড়িত। এমনকি তিনি কমার্শিয়াল ইমপর্টটেন্ট পারসন(সিআইপি) হিসেবে তকমা পেয়েছেন। প্রসিদ্ধ এই ব্যবসায়ী সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে গার্মেন্টকর্মীদের উদ্দেশে এক জরুরি নোটিশে শ্রমিকদের দ্রুত কর্মস্থলে ফেরার তাগিদ দিয়েছেন। আর তাতেই ফেসবুক পাড়ায় চলছে নানা আলোচনা-সমালোচনা।

সেই নোটিশে তিনি উল্লেখ করেনঃ করোনাভাইরাস ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই রোববার থেকে রফতানিমুখী শিল্পকারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে সরকার, তাই তিনিও তার শিল্প-প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং শ্রমিকদের রোববার থেকে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দিচ্ছেন।

কিন্তু, সর্বাত্মক লকডাউনে গণপরিবহণ বন্ধ। শ্রমিকরা কীভাবে কারখানায় ফিরবে সেই বাস্তবতা বেশ কঠিন। শ্রমিকদের এমন দুর্ভোগ দেখে তার এই স্ট্যাটাসে অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘গণপরিবহন বন্ধ থাকায় গ্রাম থেকে কীভাবে আসবে শ্রমিকরা?’

ফাহিম মোর্শেদ ইভান নাম একজন কমেন্ট করেছেন, ‘স্যার, কারখানা ‘The Factory’তে আসার জন্য গাড়ি ‘The Car’ দেবেন না?’

ফাতেমা নামের আরেকজনের ভাষ্য, ‘সবসময় বলেন আপনি শ্রমিক বান্ধব- এই তার নমুনা? আপনার সিনেমায় যেমন ক্ষমতা থাকে শ্রমিকদের তো তা নেই, একটাবার চিন্তা করলেন না, গণপরিবহন না চললে কীভাবে তারা ফিরবে? শ্রমিকদের কথা চিন্তা করে সিদ্ধান্ত বদলে ফেলুন, নয়তো গণপরিবহন চালুর ব্যবস্থা করুন।’

এই স্ট্যাটাসে মাহবুব নামে একজন লিখেছেন, ‘শিল্পকারখানা খুলবে ১ তারিখে আর লকডাউন ৫ তারিখ পর্যন্ত। তবে গ্রামে আটকা পড়া শ্রমিকরা কি স্পেসশিপে করে ঢাকায় পৌঁছাবে?’

গাজী মোমিনা নামে একজন ফেসবুক ব্যবহারকারী কমেন্ট করে বলেন, ‘অনন্ত সাহেব, সারাদেশে লকডাউন আপনার কি জানা নাই? লকডাউন উপেক্ষা করে শ্রমিকগণ কি করে কর্মস্থলে উপস্থিত থাকবে আপনার কি সেই সাধারণ জ্ঞানটুকুও নাই? শ্রমিকদের কি আপনার মানুষ বলে মনে হয় না? তাদের জীবন কি জীবন নয়? একটু বিবেচনাবোধ রাখা উচিত আপনাদের মতো মালিকদের।’

তবে এসব কমেন্টের ভিড়ে অনন্ত জলিল কে কোন রিপ্লাই না দিয়ে নীরব ভূমিকায় দেখা যায়।

বাংলাটিভি/নিহান

সংশ্লিষ্ট খবর

Back to top button