Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদন

পুলিশ সদস্যদের নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পাশে আছি’

করোনা মহামারিতে প্রথম থেকেই ফ্রন্টলাইনার হিসেবে দিন-রাত কাজ করছে পুলিশ সদস্যরা। তারা যেমন অতন্দ্র প্রহরী হয়ে মানুষকে জীবনের নিরাপত্তা দিচ্ছেন তেমনি সচেতন করছেন করোনাভাইরাস থেকে রক্ষার বিষয়ে।

মূলত এমন বিষয়কে উপজীব্য করে সম্প্রতি নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পাশে আছি’। অপূর্ণ রুবেলের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন বোরহান খান। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন এলিনা শাম্মী। তারসঙ্গে আরও আছেন বেশ ক’জন পুলিশ সদস্য।

নাট্যকার অপূর্ণ রুবেল জানান বাংলাদেশ পুলিশের প্রচেষ্টা ও কিছু জনগণের অসচেতনতার চিত্র ফুটে উঠবে এতে।

এছাড়া নির্মাতা বোরহান বলেন সম্প্রতি আগার গাঁওয়ের বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে চলচ্চিত্রটির। সম্পাদনাও শেষের দিকে। বাংলাদেশ পুলিশের এ কাজটি আশা করি জনগণকে সচেতন হতে ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে উৎসাহিত করবে।

অভিনেত্রী এলিনা শাম্মী বলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে সমাজ সচেতনতার জন্য একটা বার্তা আছে। তাই কাজটি খুব আগ্রহের সাথে করেছি।

জানা গেছে শিগগিরই পুলিশের উদ্যোগে বিভিন্ন ডিজিটাল মাধ্যমে এটি প্রচার করা হবে।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button