পরিবারের সাথে আড্ডার মাঝেই আনন্দ খুঁজে নেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা

ঈদের জামাতে নামাজ আদায় পরিবারের সাথে খানিক অবসর আড্ডা এরপরেই কর্মস্থলে ছুটে যাওয়া। এরমধ্যেই ঈদের আনন্দ খুজে নেয়ার চেষ্টা করেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীরা। উন্নত দেশের আর্থিক সুরক্ষার মধ্যে থেকেও ঈদ পার্বনের মত নানা উৎসবে মনটা পড়ে থাকে তাদের বাংলাদেশের নিভৃত পল্লীতে। দেশে রেখে যাওয়া স্বজনদের জন্য মনটা কাদে অহর্নিশ । তাইতো ঈদ উৎসবে দেশের জন্য শুভকামনা জানিয়েছেন মার্কিন মুলুকে থাকা বাঙালীরা।
যুক্তরাষ্ট্রে এখন গ্রীষ্মকাল। স্কুল-কলেজে চলছে দীর্ঘ ছুটি। ফলে পরিবার নিয়ে বসবাসরত প্রবাসীদের মধ্যে ঈদ আনন্দ আয়োজনে কোনো ঘাটতি নেই। ব্রুকলিন, ম্যানহাটন, এস্টোরিয়া, ওজনপার্ক, ব্রংকস, নিউজার্সির পেটার্সন ও আটলান্টিক সিটিতে প্রবাসী বাংলাদেশীদের ঈদ উৎসব মানেই ঈদ জামাত খানিক আড্ডা আর পরিবার নিয়ে ঘুরতে যাওয়া।
অনেকে আবার ঈদ জামাত শেষে প্রকৃতির বাস্তবতায় আবেগ অনভূতিকে পাশ কাটিয়ে আবারো ফিরে যেতে হয কর্মস্থলে। এভাবেই আনন্দ খোজেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশীরা।
জ্যাকসন হাইটসে প্রবাসীদের আড্ডা স্বদেশের ঈদ আড্ডার চেয়ে কোনো অংশেই কম না। ঈদ উপলক্ষে অনেকেই দেশে গেছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে পরিবার নিয়ে প্রবাসীদের দেশে যাওয়ার হার কমেছে। করোনার মহামারী এর জন্য অন্যতম কারন।
জীবিকার তাগিদে তারা দেশ ছেড়ে দীর্ঘ বছর প্রবাসে থাকলে তাদের পরিবারের উন্নত জীবনের পাশাপাশি রেমিটেন্সের মাধ্যমে দেশের উন্নয়নেও তারা অবদান রাখছেন। দেশে রেখে যাওয়া স্বজনদের মুখে হাসি দেখে তারা সব কষ্ট ভুলে যান এ মানুষগুলো। তবে দূরে থাকলেও প্রযুক্তির কল্যাণে সবসময় সবার সাথে ভিডিও কলিংয়ের মাধ্যমে কথাবার্তা হয়। আর তাতেই স্বজনের সান্নিধ্য পেয়ে অনেকে ভুলে থাকেন মনের চাপা কষ্ট।
বাংলাটিভি/ এস



