Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদন

জয় বাংলা ছবিতে বাপ্পীর বিপরীতে জাহারা মিতু

সরকারি অনুদানে নির্মিতব্য জয় বাংলা ছবিতে বাপ্পীর বিপরীতে অভিনয় করবেন জাহারা মিতু। জয় বাংলা ছবিটি পরিচালনা করবেন বর্ষীয়ান পরিচালক কাজী হায়াৎ। মুক্তিযুদ্ধ নিয়ে প্রখ্যাত সাহিত্যিক ও অধ্যাপক মুনতাসির মামুনের কিশোর উপন্যাস ‘জয় বাংলা’ অবলম্বনে সিনেমাটি বানাতে যাচ্ছেন কাজী হায়াৎ।

এদিকে নতুন ছবিতে চু্ক্তিবদ্ধ হওয়ার পর বাপ্পী গণমাধ্যমকে বলেছেন, মুনতাসির মামুন স্যারের ‘জয় বাংলা’ উপন্যাস পর্দায় উপস্থাপন করবেন কাজী হায়াতের মতো বড় নির্মাতা। তাদের সঙ্গে যুক্ত হতে পারা সৌভাগ্যের মনে করছি। আমার চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতে যা যা করা দরকার সবই করবো।

অন্যদিকে জয় বাংলা নিয়ে জাহারা মিতু গণমাধ্যমকে বলেন, জয় বাংলা আমার অনেক আগেই পড়া। আমার প্রিয় উপন্যাসের তালিকায় এটি অন্যতম। সেই উপন্যাসে এবার অভিনয় করব। সবার দোয়া করবেন যেনো চরিত্রটি ফুটিয়ে তুলতে পারি।

জয় বাংলা হতে যাচ্ছে কাজী হায়াতের ৫১তম সিনেমা।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button