Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদন

রোশান আদালতে হাজির হলেও, উপস্থিত হননি শ্রাবন্তী চ্যাটার্জি

শ্রাবন্তী চ‌্যাটার্জির সঙ্গে পুনরায় সংসার শুরু করার জন‌্য শিয়ালদহের ফাস্টট্র্যাক আদালতে মামলা দায়ের করেছেন রোশান। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ বুধবার দুজনেরই আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু রোশান উপস্থিত হলেও যাননি স্ত্রী শ্রাবন্তী চ‌্যাটার্জি।

এ বিষয়ে শ্রাবন্তী কিছু না বললেও রোশানের আইনজীবী শ্যামল মণ্ডল বলেন—বুধবার শ্রাবন্তী চ‌্যাটার্জি আদালতে হাজির হননি। যদিও আদালত তাকে উপস্থিত থাকার যে সমন পাঠিয়েছিলেন, তা গ্রহণ করেছেন তিনি। এখন লকডাউন চলছে, সে কথা মাথায় রেখে অন্য একটি দিনে তাকে আদালতে উপস্থিত হতে বলেছি।

আদালতের দেওয়া প্রথম তারিখে শ্রাবন্তী উপস্থিত হননি। পরবর্তী সময়ে উপস্থিত হবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এ বিষয়ে রোশানের আইনজীবী বলেন সেদিনও উপস্থিত না হলে নিয়ম অনুসারে এক তরফা শুনানি হওয়া উচিত। কারণ আদালতে রোশান উপস্থিত ছিলেন।

রোশান তার মামলায় জানিয়েছেন, গত ১২ এপ্রিল ই-মেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে শ্রাবন্তীকে পুনরায় সংসার শুরুর অনুরোধ করেন তিনি। কিন্তু ২৬ এপ্রিল এর উত্তরে শ্রাবন্তী জানান, তিনি সংসার শুরু করতে রাজি নন। এরপর ৭ জুন শিয়ালদহের ফাস্টট্র্যাক আদালতে মামলা দায়ের করেন রোশান। তার দাবি, শ্রাবন্তীর সঙ্গে তার কোনো তিক্ততা না থাকায় পুনরায় সংসার শুরু করতে চান তিনি।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button