Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনবলিউড

সালমান-ক্যাটরিনার অভিনীত নতুন সিনেমা-‘টাইগার থ্রি’

আগামী ১২ আগস্ট বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সালমান খান নতুন সিনেমার শুটিং করতে ইউরোপে যাচ্ছেন। তার পরবর্তী সিনেমাগুলোর একটি ‘টাইগার থ্রি’। এতে তার বিপরীতে থাকছেন ক্যাটরিনা কাইফ।

খুব শিগগিরই শুরু হচ্ছে এই সিনেমার শুটিং। ইউরোপের বিভিন্ন দেশে ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিংয়ের পরিকল্পনা করেছেন নির্মাতারা। এজন্য প্রায় দুই মাস ইউরোপে সঙ্গে এক সঙ্গে কাটাবেন সালমান-ক্যাটরিনা।

টাইগার থ্রি সিনেমাটি বেশ বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা চলছে। সিনেমার বাজেট ৩০০ কোটি রুপি। নির্মাতারা জানিয়েছেন, অস্ট্রিয়া, মরক্কো, তুরস্ক, রাশিয়ায় হবে শুটিং। টানা ৫০ দিন এই দেশগুলোর বিভিন্ন লোকেশনে শুটিং করবে সিনেমার টিম।

ইতোমধ্যে গত মার্চে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন সালমান-ক্যাটরিনা। এরপর করোনায় আক্রান্ত হন ক্যাটরিনা। পরবর্তী সময়ে ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ হয়ে যায়।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button