Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
টলিউডবিনোদন

ভারতের ফিল্মফেয়ারে জয়ার মনোনয়ন

টালিগঞ্জের বাংলা ছবিকে পৃষ্ঠপোষকতা করার জন্য ফিল্মফেয়ার কর্তৃপক্ষের জোড়া মনোনয়ন পেয়েছেন জয়া আহসান।

সমালোচকদের দৃষ্টিতে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ‘রবিবার’ ও ‘বিজয়া’ ছবির জন্য মনোনয়ন পেয়েছেন জয়া আহসান,কোয়েল মল্লিক (মিতিন মাসি), পাওলি দাম (কণ্ঠ), রিতুপর্ণ সেনগুপ্ত (আহা রে), শুভস্রী গাঙ্গুলি (পরিণীতা), স্বস্তিকা মুখোপাধ্যায় (শাহ জাহান রিজেন্সি)

সেরা ছবি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘গুমনামি’, ‘কণ্ঠ’, ‘মিতিন মাসি’, ‘পরিণীতা’, সাঁঝবাতি’ ও ‘ভিঞ্চি দা।’

সেরা নির্মাতা বিভাগে মনোনয়ন পেয়েছেন অরিন্দম শীল (মিতিন মাসি), কৌশিক গাঙ্গুলি (জ্যেষ্ঠপুত্র), লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় (সাঁঝবাতি), নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (কণ্ঠ), রাজ চক্রবর্তী (পরিণীতা) ও সৃজিত মুখোপাধ্যায় (গুমনামি)।

সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন আবীর চট্টোপাধ্যায় (শাহজাহান রিজেন্সি), দেব (সাঁঝবাতি), পরমব্রত চট্টোপাধ্যায় (শাহ জাহান রিজেন্সি), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (গুমনামি), রুদ্রনীল ঘোষ (ভিঞ্চি দা) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (কণ্ঠ)। ৩১ মার্চ বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে এই ফিল্মফেয়ার পুরস্কার।

বাংলাটিভি/বিনোদনবাংলা

সংশ্লিষ্ট খবর

Back to top button