Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

চলে গেলেন শিল্পী নমিতা ঘোষ

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী নমিতা ঘোষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার (২৬ মার্চ) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

শনিবার (২৭ মার্চ) বেলা ১১টায় রাজধানীর পোগোজ স্কুল প্রাঙ্গণে স্বাধীনতা যুদ্ধের এই কণ্ঠযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হবে। তার শেষকৃত্যের বিষয়ে পারিবারিকভাবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান কবিতা।

এর আগে, গত ১৬ মার্চ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী নমিতা ঘোষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এর আগে তিনি আরও দুটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও জানান বোন কবিতা ঘোষ।

চিকিৎসকের বরাত দিয়ে তার বোন জানিয়েছিলেন, ক্যান্সার থেকে সেরে উঠলেও করোনা আক্রান্তের পর তিনি ফুসফুস ও কিডনির গুরুত্বর জটিলতায় ভুগছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button