Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

আইসিইউ থেকে দোয়া চাইলেন কাজী হায়াৎ

রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা-প্রযোজক কাজী হায়াৎ। হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) বিছানায় শুয়ে এক ভিডিওবার্তায় তিনি দেশবাসীর কাছে এই শুভাশিস চান।

ভিডিওবার্তায় কাজী হায়াৎ বলেন, ‌‘আমি এই মুহূর্তে আইসিইউতে; এখন ভালো আছি। আমার জন্য দোয়া করবেন সবাই। হয়তো এই যাত্রায় বেঁচে যেতেও পারি। আল্লাহর কাছে আপনাদের দোয়া অবশ্যই গ্রহণযোগ্য হবে। মানুষের দোয়া, সারা বাংলাদেশের ভক্তদের দোয়া আমাকে বাঁচিয়ে রাখবে।’

ভিডিওতে বেশ দুর্বল দেখা যায় এই নির্মাতাকে। এসময় নাকে ছিল অক্সিজেনের পাইপ। ভিডিওটি প্রকাশিত করেছেন তার ছেলে চিত্রনায়ক কাজী মারুফ। বর্তমানে এই গুণী নির্মাতা করোনায় আক্রান্ত হয়ে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি আছেন।

গত ১৫ মার্চ থেকে ৭৪ বছর বয়সী এই নির্মাতা হাসপাতালে ভর্তি আছেন। সেখানে তার স্ত্রী রোমিসা হায়াৎ-ও রয়েছেন। কাজী হায়াতের শারীরিক অবস্থার অবনতি হলে ২১ মার্চ বিকালে তাকে আইসিইউ নেওয়া হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button