Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

পহেলা এপ্রিলে অপূর্ব-ফারিয়ার ‘যদি কিন্তু তবুও’

ভারতীয় ওটিটি প্লাটফর্ম জি ফাইভে মুক্তি পেতে যাচ্ছে শিহাব শাহীনের সিনেমা ‘যদি কিন্তু তবুও’। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া জুটির প্রথম ওয়েব সিনেমা এটি। মুক্তি পাবে পহেলা এপ্রিল।

২০২০ সালের শুরুর দিকে এ ছবির ঘোষণা দিয়েছিল জিফাইভ। গত বছরের মার্চ থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কয়েক দফায় শুটিং পিছিয়ে যায়। এরমধ্যে শুটিং সম্পন্ন করে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ওয়েব ফিল্মটি।

নির্মাতা শিহাব শাহীন জানান, এটি হবে পুরোপুরি রোমান্টিক, কমেডি সিনেমা। বিয়ের আগের দিন বর-কনে যখন সিদ্ধান্তহীনতায় ভোগেন তখন কী হতে পারে, এমন নানা পদের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়েই এগিয়ে যাবে ‘যদি… কিন্তু… তবুও’ সিনেমার গল্প।

অপূর্ব-ফারিয়া ছাড়াও এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, ইমতু রাতিশ, নাজিবা বাশার প্রমুখ।

সংশ্লিষ্ট খবর

Back to top button