
দ্বিতীয় সন্তান জন্মের এক মাস পর কাজে ফিরলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। সোমবার মুম্বাইয়ের বান্দ্রায় পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছেন বেবো। হিন্দুস্তান টাইমসের খবর, ওই সময় কারিনাকে বেবি ব্লু ড্রেস ও হাই হিল পরিহিত দেখা যায়। চুলের রঙেও পরিবর্তন এনেছেন কারিনা। ছিল নিয়ন পিঙ্ক ম্যানিকিউর।
বলিউডের তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের কোলজুড়ে দ্বিতীয় পুত্রসন্তান আসে গত ২১ ফেব্রুয়ারি। প্রথম পুত্রসন্তান তৈমুর আলি খানের মতো এ তারকা দম্পতির দ্বিতীয় সন্তানকে ঘিরে তুমুল আগ্রহ অন্তর্জালবাসীর।
কয়েক বছর প্রেমের পর ২০১২ সালের অক্টোবরে বিয়ে করেন সাইফ ও কারিনা। ২০১৬ সালের ২০ ডিসেম্বর এ দম্পতির প্রথম ছেলেসন্তান তৈমুর আলি খানের জন্ম হয়। কারিনা কাপুর খানকে আগামীতে আমির খানের ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় দেখা যাবে।



