Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

‘অমানুষ’ দিয়ে বড় পর্দায় মিথিলা

চিত্রপরিচালক অনন্য মামুন নির্মাণ করতে যাচ্ছেন আরেকটি নতুন সিনেমা। তার পরিচালিত নতুন সিনেমার নাম ‘অমানুষ’। যে সিনেমায় নায়িকা হতে যাচ্ছেন দুই বাংলার আলোচিত তারকা মিথিলা।

বিজ্ঞাপন, নাটক ও ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপকভাবে আলোচনায় থাকা রাফিয়াথ রশিদ মিথিলা ‘অমানুষ’ সিনেমাটির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় কাজ করতে যাচ্ছেন। যেখানে নায়ক হিসেবে থাকছেন চিত্রনায়ক নিরব।

কলকাতা থেকে শনিবার বিকেলের ফ্লাইটে ‘অমানুষ’ সিনেমায় চুক্তিবদ্ধ হতে ঢাকায় এসেছেন মিথিলা। রাতে বনানীর একটি রেঁস্তোরায় মিথিলা ও নিরবকে সিনেমাটিতে চুক্তিবদ্ধ করেন পরিচালক অনন্য মামুন।

নিরব-মিথিলার বন্ধুত্ব এক যুগের বেশি। দুজনে একসঙ্গে ম্যাগাজিনের ফটোশুট ও মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানে বিজ্ঞাপনে কাজ করেছিলেন। এবার তাদের রসায়ন দেখা যাবে বড় পর্দায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button