
সম্প্রতি একসঙ্গে না হলেও একই মঞ্চে গান গেয়েছেন শাকিব খান আর সেই মঞ্চে নেচেছেন অপু বিশ্বাস। শনিবার (২০ মার্চ) নারায়ণগঞ্জ হোসেনপুর এস. পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলন অনুষ্ঠানে এমনটা ঘটেছে।
আয়োজনে উপস্থিত হয়ে দর্শকের অনুরোধে গান পরিবেশন করেন শাকিব। তার আগে মঞ্চে নৃত্য পরিবেশন করেন অপু বিশ্বাস। রুহানী সালসাবিল লাবণ্যের উপস্থাপনায় এই আয়োজনে আরও পারফর্ম করেন আঁখি আলমগীর, ইমরান মাহমুদুল, পড়শীর মতো তারকারা।
শাকিব খান ও অপু বিশ্বাস জুটি বেঁধে ৭০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। বেশির ভাগ সিনেমাই দর্শকপ্রিয়তা পেয়েছে।



