Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

আবারও ঢাকায় সিনেমায় সব্যসাচী

আবারও কলকাতার কিংবদন্তি অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে নিয়ে মাঠে নামছেন ঢাকার নির্মাতা ফাখরুল আরেফীন খান। এবার ‘জেকে ১৯৭১’ নামের একটি ঐতিহাসিক ছবিতে অভিনয় করবেন নির্মাণের লক্ষ্যে ।

এর আগে দুজনে মুগ্ধতা ছড়িয়েছেন ‘গণ্ডি’ চলচ্চিত্র দিয়ে। তাদের এবারের চলচ্চিত্রটির প্রেক্ষাপট সত্য ঘটনা অবলম্বনে। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর প্যারিসের আর্লি বিমানবন্দরে ঘটেছিল একটি বিমান ছিনতাইয়ের ঘটনা। যে ছিনতাইয়ের পেছনে ছিল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ।

স্বাধীনতার ৫০ বছরেও ঘটনাটি সে অর্থে প্রকাশিত নয়। আজও বাংলাদেশের পক্ষ থেকে বন্ধুত্বের স্বীকৃতি পাননি সেই ঘটনার মূল নায়ক ফ্রান্সের তরুণ জ্যা কুয়ে। মূলত সেই অভাববোধ থেকেই ‘ভুবন মাঝি’-খ্যাত নির্মাতা ফাখরুল আরেফীন খান নির্মাণের উদ্যোগ নেন ‘জেকে ১৯৭১’।

যার অন্যতম দুটি চরিত্র- বিমানের পাইলট হিসেবে থাকছেন সব্যসাচী চক্রবর্তী আর জ্যা কুয়ে হিসেবে অভিনয় করছেন ‘জুলফিকার’ খ্যাত পশ্চিমবঙ্গের আরেক অভিনেতা শুভ্র সৌরভ দাশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button