Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

ফারুকের শারীরিক অবস্থার উন্নতি

চলচ্চিত্র অভিনেতা ও ঢাকা-১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।বর্তমানে তিনি সুস্থ আছেন বলে সিঙ্গাপুর থেকে শনিবার রাতে বার্তা পাঠিয়েছেন তার স্ত্রী ফারহানা পাঠান।

তিনি বলেন, ফারুক এখন সুস্থ আছে, সবাই তার জন্য দোয়া করবেন। গেল ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর যান ফারুক। এর আগে বেশ কয়েক দফায় অসুস্থ হয়েছেন ফারুক। সিঙ্গাপুরে নিয়েছেন উন্নত চিকিৎসা। করোনায়ও আক্রান্ত হয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক।

গত বছর অক্টোবর মাসের শেষের দিকে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন ফারুক। তারপর থেকে তিনি সুস্থ ছিলেন। চিকিৎসকেরা আগেই বলে দিয়েছিলেন, বেশ কিছু শারীরিক জটিলতা থাকায় এই অভিনেতার অসুস্থতা বাড়তে পারে। সে জন্য তিন মাস পরপর রুটিন চেকআপ করাতে হবে তাঁকে। গত মাস থেকে তিনি প্রস্তুতি নিচ্ছিলেন সিঙ্গাপুরে যাওয়ার। এর মধ্যেই প্রায় ১৫ দিন আগে থেকে তাঁর অসুস্থতা বাড়তে শুরু করে।

প্রায় পাঁচ দশক ধরে ঢালিউডে অবদান রেখেছেন অভিনেতা ফারুক। অভিনয় থেকে অবসর নেওয়ার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button