Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

শেখ হাসিনা’র চরিত্রে অপু বিশ্বাস

এবার শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করছেন অপু বিশ্বাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’। এটির পরিচালক অনন্য রুমা। যার প্রধান চরিত্রে অপু। জানা গেছে, শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে।

সম্প্রতি স্বল্পদৈর্ঘ্য সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।

নির্মাতা অনন্যা রুমা জানান, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি সিনেমা নির্মাণের ইচ্ছে অনেকদিনের। সে ইচ্ছে আজ পূরণ হতে চলেছে। আশা করছি দর্শকের জন্য ভালো কিছু উপহার দিতে পারব।

এই সিনেমার মাধ্যমে প্রধানমন্ত্রীর সফল রাষ্ট্র পরিচালনা, ব্যক্তিগত ও রাজনৈতিক ক্যারিয়ারের নানা অধ্যায় তুলে ধরার চেষ্টা করব ভিন্ন আঙ্গিকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button