Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে জাবি ছাত্রের টেলিফিল্ম ‘উপহার’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইয়াদুজ্জামান তামিম রচিত বিশেষ টেলিফিল্ম ‘উপহার’। তামিম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী।

এফ জামান তাপস পরিচালিত নাটিকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন, আব্দুন নুর সজল, ফারহানা মিলি, ইকবাল বাবু, শিল্পী সরকার অপু এবং আরো অনেকে।

বিশেষ এই নাটক সম্পর্কে তামিম বলেন, ‘নাটকের মূল থিম মুক্তিযুদ্ধ বিষয়ক আর এটা একটা বাস্তব ঘটনার উপরে নির্মিত। গল্পটা আমাদের পরিবারের সাথে জড়িয়ে আছে। উপহার” নাটকটি আমার একটা আলাদা অভিজ্ঞতা। কাজটা করে মনের যে শান্তি পেয়েছি সেটা হয়তো লিখে বোঝানো সম্ভব না।’

উল্লেখ্য, তামিমের রচিত আরও চারটি নাটক বিভিন্ন সময় মুক্তি পেয়েছে বিভিন্ন টেলিভিশনে। তার মুক্তিপ্রাপ্ত নাটকগুলো হলো পূর্ণতা (২০১৮), একই ফ্রেমে বাঁধা (২০১৯), ওয়ান মিলিওন ভিউ (২০১৯) ,হলো না তোমাকে পাওয়া (২০১৯)।

সংশ্লিষ্ট খবর

Back to top button