Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

বিনা কর্তনে ছাড়পত্র পেলো তৌকীরের ‘স্ফুলিঙ্গ’

বিনা কর্তনে সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পেল ‘স্ফুলিঙ্গ’ সিনেমাটি। অর্থাৎ সিনেমার কোন দৃশ্য সেন্সরে কাটা পড়েনি। তৌকীর আহমেদ পরিচালিত সপ্তম চলচ্চিত্র এটি। আগামী ১৯ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে চলচ্চিত্রটি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত স্ফুলিঙ্গ সিনেমাটি প্রযোজনা করছে ‘স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন’। স্ফুলিঙ্গ সিনেমার পরিবেশনার দায়িত্বে আছে ‘দ্য অভি কথাচিত্র’।

স্ফুলিঙ্গ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শ্যামল মাওলা, জাকিয়া বারী মম এবং পরীমনি। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুসহ আরও অনেকে।

গত বছরের ১১ই ডিসেম্বর থেকে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে সেট তৈরি করে সিনেমাটির শুটিং শুরু হয়। মাত্র ২৩ দিনের মধ্যে শুটিং শেষ করা হয়েছে এই সিনেমার। গত ১লা মার্চ ইউটিউবে মুক্তি পেয়েছে সিনেমার অফিসিয়াল ট্রেইলার। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলা চলচ্চিত্রপ্রেমীরা প্রশংসা করেছেন ট্রেলারের।

স্ফুলিঙ্গ সিনেমার ট্রেলার দেখার জন্য ক্লিক করুন এখানে-

সংশ্লিষ্ট খবর

Back to top button