Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

‘শ্রেষ্ঠ অভিনেত্রী’র অ্যাওয়ার্ড পেলেন বুবলী

‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২১’এর শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন শবনম বুবলী। শনিবার (১৩ মার্চ) রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সিনেমায় অবদানের জন্য বুবলীর হাতে সম্মাননা তুলে দেন কর্পোরেট নারী ব্যক্তিত্ব রুবাবা দৌলা।

এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে’ ‘বসগিরি’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেয়েছিলেন বুবলী।

শোবিজে বিভিন্ন সেক্টরে বিশেষ অবদানের জন্য অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। সিনেমায় অবদানের জন্য বুবলীকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার দিয়েছে কর্তৃপক্ষ। এই পুরস্কার পেয়ে বুবলী ভীষণ উচ্ছ্বাসিত।

তিনি বলেন, আমি ভীষণ খুশী হয়েছি। পাশাপাশি সম্মানিত বোধ করছি। সম্মাননা দেয়া মানে একজন শিল্পীকে তার কাজে উৎসাহিত করা। আমিও অনুপ্রাণিত হয়েছি। অনুষ্ঠানে অনেক গুণী ও সফল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে শামিল হতে পারাও অনেক ভালো লেগেছে।

এছাড়া সিনেমায় অবদানের জন্য ফেরদৌস, নিপুণ, ইমন ও সাইমনকে সম্মাননা দেয়া হয়েছে। সংগীতে অবদানের জন্য হাবিব, আঁখি আলমগীর, তানভীর তারেক, অনিমা রায়ের হাতে পুরস্কার দেয়া হয়। এছাড়া মডেল হিসেবে সৈয়দ রুমা, লিয়ানা লিয়া, মারিয়া, রাজ, নিবির নাহিদ, আসিফকে সম্মাননা দেয়া হয়। উপস্থাপনার অন্য দেয়া হয়েছে আনজাম মাসুদ ও শান্তা ইসলামকে।

‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২১’ এর টাইটেল স্পন্সর টেলিপ্রেস, মিডিয়া পার্টনার চ্যানেল আই। অনুষ্ঠানটি আয়োজন করে আমেরিকান অলাভজনক বাংলাদেশীদের সংগঠন সাউথ এশিয়ান এন্টারটেনমেন। আয়োজকদের পক্ষে কোরিওগ্রাফার ও ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন জানান, বিভিন্ন সেক্টরে অবদানের জন্য এই সম্মাননা দেয়া হয়েছে। যারা আইকনিক ব্যক্তিত্ব যোগ্যদের সম্মাননা দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button