Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

রোমানাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার (১২ মার্চ) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদ আক্তারের আদালত সৌদি প্রবাসী সাবেক স্বামীর প্রতারণা মামলায় এই নির্দেশ দেন।

এর আগে, বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে সৌদি প্রবাসী ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেওয়ার মামলায় রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে (৪০) গ্রেফতার করা হয়। শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়।

প্রসঙ্গত, পুলিশ জানিয়েছে, ২০১৮ সালে সৌদি প্রবাসী কামরুল হাসানের সঙ্গে স্বর্ণার পরিচয় হয়। পরে ফেসবুকে কথোপকথন। ২০১৯ সালের মার্চে বিয়ে করেন তারা। বিয়ের পর কামরুল সৌদি আরবে চলে যান। গাড়ি, ব্যবসা, ফ্ল্যাট কেনাসহ নানা অজুহাতে তার কাছ থেকে এক কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেন স্বর্ণা।

সম্প্রতি ওই ব্যক্তি দেশে আসেন এবং স্বর্ণার বাসায় যান। এ সময় স্বর্ণা জানিয়ে দেন, তাকে অনেক আগেই তিনি তালাক দিয়েছেন। এ নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকিও দেয়া হয় তাকে। এ ঘটনায় বৃহস্পতিবার স্বর্ণার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করেন কামরুল।

সংশ্লিষ্ট খবর

Back to top button