Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনহলিউড

অডিও ক্যাসেট টেপ উদ্ভাবকের মৃত্যু

মারা গেছেন বিশ্বকে অডিও ক্যাসেট উপহার দেয়া ডাচ ইঞ্জিনিয়ার লু ওটেনস। রোববার (৭ মার্চ) ৯৪ বছর বয়সে তিনি নিজের শহর ডুইজেলে মৃত্যুবরণ করেন। মঙ্গলবারে তার পরিবার মৃত্যুসংবাদ প্রকাশ করে।

লু ওটেনসের এই যুগান্তকারী উদ্ভাবন বিনোদন তথা সংগীত জগতের বড় এক বিপ্লব এনে দেয়। মানুষের গান শোনার উপায় বদলে যায়। উদ্ভাবনের পর এখন পর্যন্ত অন্তত ১০ হাজার কোটি অডিও ক্যাসেট বিশ্বজুড়ে বিক্রি হয়েছে। ১৯৬০’র দশকে অডিও ক্যাসেটের প্রখম উদ্ভাবন হয়।

শুধু অডিও ক্যাসেট নয়, কমপ্যাক্ট ডিস্ক বা সিডি আবিষ্কারেও যুক্ত ছিলেন ওটেনস। এরপর তুমুল জনপ্রিয় হয়ে ওঠে সিডি। ফলে অডিও ক্যাসেটের যুগ শেষ হয়। শুরু হয় ডিস্কের যুগ। এখন পর্যন্ত ২০ হাজার কোটিরও বেশি সংখ্যক সিডি বিশ্বজুড়ে বিক্রি হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button