Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

অভিনেত্রী আশার মৃত্যুর তদন্ত প্রতিবেদন পেছালো

অভিনেত্রী আয়েশা আক্তার আশার মৃত্যুর ঘটনায় করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য ১২ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। বুধবার (১০ মার্চ) এই মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

মামলার তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) সোহান আহমেদ প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান প্রতিবেদন দাখিলের নতুন এই দিন ধার্য করেন।

এর আগে, গত ৪ জানুয়ারি রাত পৌনে ২টার দিকে শামীম আশার বাবাকে ফোনে আশার মৃত্যুর কথা জানান। এ ঘটনায় মঙ্গলবার আয়শা আক্তার আশার বাবা মো. আবু কালাম বাদী হয়ে দারুস সালাম থানায় একটি মামলা করেন। এরপর গত ৬ জানুয়ারি আসামি মোটরসাইকেল চালক শামীম আহমেদকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। পরে অবশ্য তিনি আদালতের আদেশে জামিনে মুক্তি পান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ছয়-সাত বছর ধরে আসামি শামীম আহমেদের সঙ্গে আশার পরিচয়। সেই সূত্র ধরে শামীম প্রায়ই আশাদের বাসায় যাতায়াত করতেন। আশার পরিবারের কাছেও সে ছিল বিশ্বস্ত। মাঝে মধ্যে শামীমের মোটরসাইকেলে অফিস এবং অভিনয়ের কাজে আসা-যাওয়া করতেন আশা।

মামলার এজাহারে বলা হয়, বেপরোয়া গতিতে মোটরসাইকেলে চালানোর সময় দুই ট্রাকের মাঝ দিয়ে যাওয়ার সময় সামনের ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে আশা মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে যান। এরপর পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিলে মাথায় জখম হয়ে ঘটনাস্থলেই আশা মারা যান।

সংশ্লিষ্ট খবর

Back to top button