Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

‘বেজবাবা’র শারীরিক অবস্থার অবনতি

ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া অর্থহীন ব্যান্ডের গায়ক সাইদুস সালেহীন খালেদ সুমন কয়েক বছর ধরেই স্পাইনাল কর্ডের জটিলতায় ভুগছেন; মহামারীর ফাঁদে অস্ত্রোপচার করতে জার্মানি যেতে না পারায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।

সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে নিজের শারীরিক অবস্থা তুলে ধরে দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া চেয়েছেন ভক্তদের কাছে ‘বেজবাবা’ নামে পরিচিত এ গায়ক। ২০১৮ সালের মাঝামাঝিতে ব্যাংককে এক সড়ক দুর্ঘটনায় সুমনের মেরুদণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তারপর থেকেই স্পাইনাল কর্ডের জটিলতায় ভুগছেন। অস্ত্রোপচারের জন্য তার জার্মানি যাওয়ার কথা থাকলেও মহামারীর কারণে ভিসা না পাওয়ায় যেতে পারছেন না তিনি। ভিসা পেলেই তাকে জার্মানি নেওয়া হবে বলে অর্থহীন ব্যান্ডের ম্যানেজার রাজু।

সংশ্লিষ্ট খবর

Back to top button