Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

প্রকাশ্যে ‘স্ফুলিঙ্গ’র অফিশিয়াল ট্রেইলার

প্রকাশ্যে এসেছে ‘স্ফুলিঙ্গ’ সিনেমার অফিশিয়াল ট্রেইলার। সোমবার (১লা মার্চ) সন্ধ্যায় টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ট্রেইলারটি।

এর আগে মুক্তি পেয়েছে স্ফুলিঙ্গ’র ফার্স্ট লুক, অফিশিয়াল পোস্টার। ভালোবাসা দিবসে এসেছে রোমান্টিকধর্মী গান ‘তোমার নামে’। সেটি সাড়াও ফেলেছে দর্শক-শ্রোতাদের মধ্যে। এবার ট্রেইলারের মাধ্যমে সিনেমার আগমনীবার্তা জানান দিলো। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৯শে মার্চ।

এদিকে, তৌকীর আহমেদ পরিচালিত এই সিনেমাতে গায়ক, গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক পিন্টু ঘোষ নাম লিখিয়েছেন অভিনেতা হিসেবে। তৌকীর আহমেদের সবশেষ দুইটি সিনেমাতেই সঙ্গীত পরিচালক হিসেবেও ছিলেন তিনি। সেই পিন্টু ঘোষ এবার স্ফুলিঙ্গ সিনেমায় সঙ্গীত পরিচালনার পাশাপাশি আবির্ভূত হলেন অভিনেতা হিসেবেও।

স্ফুলিঙ্গ’র গল্পটা মূলত ভার্সিটি পড়ুয়া তরুণদের একটা ব্যান্ডদলকে নিয়ে। সেই গল্পে উঠে আসবে একাত্তর, আসবে মুক্তিযুদ্ধের চেতনাও। পঞ্চাশ বছর আগের ও বর্তমানের দুটো আলাদা সময়ের গল্প বলবে স্ফুলিঙ্গ। যেহেতু গানের দলকে নিয়েই সিনেমার গল্প, আর চরিত্রটাও একজন মিউজিশিয়ানের, তাই পরিচালক তৌকীর আহমেদের মাথায় এসেছিল এই চরিত্রে পিন্টু ঘোষকে ব্যবহার করার কথা।

স্ফুলিঙ্গ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শ্যামল মাওলা, জাকিয়া বারী মম এবং পরীমনি। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুসহ আরও অনেকে।

উল্লেখ্য, ‘স্ফুলিঙ্গ’ সিনেমাটি নির্মিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে। এটি প্রযোজনা করেছে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন। দেখতে নিচের লিংকে ক্লিক করুন,,,

https://www.youtube.com/watch?fbclid=IwAR0i7Qigcew6cmHHw7yfKhoENTqIXEhvUnd9vowubxx11S-_yffHT0VlpVs&v=Pppug8o3ejk&feature=youtu.be

সংশ্লিষ্ট খবর

Back to top button