
পাকিস্তানে পাওয়া গেলে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো দেখতে এক তরুণী। যাকে দেখলে আপনিও হয়ত ঐশ্বরিয়া ভেবে ভুল করবেন। ওই তরুণীর নাম আমেনা ইমরান।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে আমেনার একাধিক ছবি। প্রথম দৃষ্টিতে ধাঁধাঁ লেগে যাবে? আসল কে, নকল কে? নিখুত দৃষ্টি দিলে তবেই ধরা পড়তে পারে প্রকৃত সত্য।
ঠিক যেন ঐশ্বর্য রাই বচ্চনের ‘হামসকল’ আমনা ইমরান নামের এই পাক বংশোদ্ভূত তরুণী। যিনি থাকেন মার্কিন মুলুকে। সম্প্রতি জনপ্রিয় বলিউড পাপারাতজি ভাইরায় ভায়ানির ইনস্টাগ্রাম প্রোফাইলেও পোস্ট করা হয় আমনার ছবি। যা দেখে সত্যি ধন্দে ভারতবাসীরা।
পেশায় বিউটি ব্লগার আমনা। অনেকে অবশ্য তাঁর ছবি দেখে বলছেন প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়ে ঐশ্বর্যর মতো রূপ পেয়েছেন আমনা। যদিও সেই দাবি সপাটে খারিজ করে দিয়েছেন এই তরুণী। আমনার জবাব, ‘না আমি কোনওরকম সার্জারির সাহায্য নিই নি। দয়া করে নেগেটিভ কমেন্ট করা থেকে বিরত থাকুন’।



