Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

ইয়াশ-দীঘির ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’

প্রথমবারের মতো জুটি বাঁধছেন ইয়াশ রোহান ও দীঘি। এ জুটিকে দেখা যাবে ‘শেষ চিঠি’ নামের নতুন একটি ওয়েব ফিল্মে। পরিচালনা করবেন সুমন ধর। এ জুটির মাধ্যমে পর্দায় দেখা যাবে নয়া রসায়ন।

গেল সপ্তাহে ওয়েব ফিল্মটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ইয়াশ-দীঘি৷ যেখানে আরও এক চরিত্রে অভিনয় করবেন সাবেরী আলম। পরিচালক জানান, ২ মার্চ থেকে ‘শেষ চিঠি’র শুটিং শুরু হচ্ছে।

তিনি আরো জানান, যেকোনো একটি ওটিটি প্ল্যাটফর্মে শেষ চিঠি মুক্তি পাবে এটি৷ এটি প্রেম ও পারিবারিক গল্পকে উপজীব্য করে নির্মিত হবে। তাছাড়া ইয়াশ-দীঘি দুজনই অভিনয় সমৃদ্ধ পরিবারের সন্তান। তাদের দুজনের প্রতি আমার আস্থা আছে। আমার বিশ্বাস শেষ চিঠি দর্শকদের উপভোগ করার মতো ওয়েব ফিল্ম হবে।

     024534 bangladesh pratidin Saudi prince approved Khashoggi killing 19

এদিকে, প্রথম সিনেমা ‘স্বপ্নজাল’ দিয়ে পরিচিতি পেয়েছেন ইয়াশ রোহান। এরপর ভিন্ন-ভিন্ন চরিত্র ও গল্পের একাধিক নাটকে অভিনয়ের মাধ্যমে প্রশংসা পেয়েছেন তিনি। ‘শেষ চিঠি’ ওয়েব ফিল্ম প্রসঙ্গে ইয়াশ বলেন, সময়োপযোগী গল্পের কনটেন্ট এটি। দীঘির সাথে পরিচয় না থাকলেও তার অনেক নাম শুনেছি। এবার একসাথে কাজ করতে যাচ্ছি। সবকিছু মিলিয়ে আশা করছি কাজটি ভালো হবে।

এ প্রসঙ্গে দীঘি বললেন, সুন্দর সুন্দর কাজের জন্য আমি প্রস্তুত। তারই একটি প্রয়াস শেষ চিঠি। ইয়াশ ভাইয়ের সাথে কাজটি দর্শক গ্রহণ করবে বিশ্বাস করি। শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া দীঘি এখন সিনেমার নায়িকা। বঙ্গবন্ধুর বায়োপিকে রেণু চরিত্রে তিনি অভিনয় করছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button