Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনহলিউড

বড় পর্দায় আসছে ‘টম অ্যান্ড জেরি’

শুধু শিশুদের কাছে নয়, সব বয়সের মানুষের কাছেই বিশ্বের সর্বাধিক জনপ্রিয় কার্টুন সিরিজ ‘টম অ্যান্ড জেরি’। এবার ছোট পর্দা ছাড়িয়ে আসছে হলিউডের বড় পর্দায়। ‘টম অ্যান্ড জেরি’ নামেই নির্মিত হয়েছে ছবিটি।

এটি পরিচালনা করেছেন টিম স্টোরি। প্রযোজনা করেছেন ক্রিস্টোফার ডিফারিয়া। ২৬ ফেব্রুয়ারি, শুক্রবার আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ছবিটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এ ছবি।

সিনেমাটির বেশ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন মাইকেল পেঁয়া ও কলিন জোস্ট। পরিচালনা করেছে টিম স্টোরি। ১৭ নভেম্বর সিনেমাটির ট্রেইলার প্রকাশ করেছে ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স। হলিউডের মেট্রো গোল্ডউইন মেয়ার স্টুডিওর তৈরি ‘টম অ্যান্ড জেরি’ জনপ্রিয় কার্টুন চরিত্র।

এখানে টম একটি বিড়াল ও জেরি একটি ছোট ইঁদুর। আধুনিকতার ছোঁয়ায় ‘টম অ্যান্ড জেরি’ (Tom and Jerry) হয়েছে অ্যানিমেটেড লাইভ অ্যাকশন ফিল্ম। উইলিয়াম হ্যানা ও জোসেফ বারবারার কল্পনায় ভর করে চারের দশকে যাত্রা শুরু করেছিল টম আর জেরি।

ছোটদের জন্য মজার কিছু করার তাগিদ থেকেই ইঁদুর-বিড়ালের লড়াইয়ের ভিত্তিতে ছোট ছোট কাহিনি সাজিয়েছিলেন দু’জন। সময়ের সঙ্গে সঙ্গে তাতে অনেক পরিবর্তন এসেছে। টম আর জেরির চেহারাও পালটেছে। তবে বন্ধুত্বের সেই চেনা খুনসুটি একই রয়ে গিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button