Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

টিজারেই বাজিমাত ‘মাফিয়া কুইন’ আলিয়া ভাটের

‘কামাথিপুরাকে কখনও অমাবস্যার অন্ধকার ঢেকে দিতে পারে না। কামাথিপুরায় থাকেন গাঙ্গুবাই।’ এমনই মন্তব্য দিয়ে টিজার শুরু হয় ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র।

মুক্তি পেল সঞ্জয়লীলা বনশালীর বহুল আলোচিত সিনেমা ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র টিজার। আর টিজারেই অনন্য অবতারে দর্শকদের চমক দেখালেন অভিনেত্রী আলিয়া ভাট।  যেখানে আলিয়া ভাটকে একেবারে অনন্য অবতারে দেখা যায়।

টিজার মুক্তি পাওয়ার আগে প্রকাশ্যে আসে সঞ্জয় লীলা বনশালীর সিনেমার পোস্টার। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে জল্পনা শুরু হয়।

কামাথিপুরায় যৌনপল্লী গড়ে তোলেন গাঙ্গুবাই। তার কথা ছাড়া সেখানে যেমন সূর্যের উদয় হয় না, তেমনি সেখানে পাখি ডাকতে গেলেও অনুমতি নিতে হয় গাঙ্গুবাইয়ের। কামাথিপুরাকে হাতিয়ার করেই গাঙ্গুবাই কীভাবে রাজনীতির মঞ্চ থেকে ক্ষমতার অলিন্দে নিজের উপস্থিতি জানান দিতে শুরু করেন, সেই গল্পই তুলে ধরা হয় সঞ্জয় লীলা বনশালীর সিনেমায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button