
নিউইয়র্ক সিটির প্রেক্ষাগৃহগুলো আগামী মাসে আংশিকভাবে ফের খুলে দেয়া হচ্ছে। সোমবার নিউইয়র্ক সিটির গভর্নর অ্যানড্রিউ কোমো এ ঘোষণা দেন। প্রায় এক বছর বন্ধ রাখার পর তারা এসব সিনেমা হল খুলে দিতে যাচ্ছে।
বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, আগামী ৫ মার্চ থেকে সিনেমা হলগুলোর ২৫ শতাংশ কাজে লাগানো যাবে এবং বাকি অংশ সামাজিক দূরত্ব বজায় রাখতে ফাঁকা রাখতে হবে বা একটি স্ক্রিনে সর্বোচ্চ ৫০ জন সিনেমা দেখতে পারবে।
কোমা টুইটারে এক বিবৃতিতে লিখেছেন, এক্ষেত্রে ‘নির্ধারিত আসন, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য ঝুঁকি সংক্রান্ত সাবধানতা বজায় রাখতে হবে।’
আমেরিকার এ বাণিজ্যিক রাজধানীতে করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় গত বছরের ১৭ মার্চ সরকারিভাবে সেখানের সিনেমা হলগুলো বন্ধ করে দেয়া হয়।



