Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

ঢালিউডের এক গানেই খরচ ২৮ লাখ!

দর্শকদের চমক দিতে মাত্র একটি গানের পেছনেই ২৮ লাখ টাকা ব্যয় করা হয়েছে বলে জানিয়েছে, ‘মিশন এক্সট্রিম’র প্রযোজক ও সিনেমাটির অন্যতম পরিচালক সানী সানোয়ার।

এতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও দোলা রহমান। কথা লিখেছেন রাকিব হাসান রাহুল। সুর ও সংগীত করেছেন অদিত রহমান। গানটির শুটিং হয়েছে দুবাই শহর ও মরুভূমিতে। আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে সিনেমাটির রোম্যান্টিক গান ‘জানি তুমি ছিলে’। তবে আপাতত শুধু গানের লিরিক্যাল ভিডিওটি প্রকাশ করা হচ্ছে বলে জানান এই নির্মাতা সানী সানোয়ার।

সানী সানোয়ার জানান, ভালোবাসা দিবসে ‘মিশন এক্সট্রিম’র সবচেয়ে ব্যয়বহুল রোমান্টিক গানটি প্রকাশ করতে যাচ্ছি। এই গানটি চিত্রায়নে বিন্দু পরিমাণ আপোষ করা হয়নি। গানটির সুর ও সংগীত থেকে শুরু করে সর্বক্ষেত্রে আমরা দর্শকদের জন্য দুর্দান্তসব চমক রাখার চেষ্টা করেছি। তাই শুধু দুবাইতে শুট করা ‘জানি তুমি ছিলে’ গানটির বাজেট ছুঁয়েছে ২৮ লাখ টাকা।

এদিকে, আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ‘মিশন এক্সট্রিম’। গত ডিসেম্বরে সিনেমাটির একটি পোস্টার প্রকাশ করে প্রচারণা শুরু করেছে সিনেমাটির প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশন। সিনেমাটির অপর পরিচালক ফয়সাল আহমেদ জানান, ঈদে ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পাবার কয়েক মাস পর ‘মিশন এক্সট্রিম ২’ও মুক্তি দেওয়া হবে।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নায়ক আরিফিন শুভ। প্রথম পর্বে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন- জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, মনোজ প্রামাণিক, মাজনুন মিজান, খালেদুর রহমান রুমী, মোহাম্মদ হায়দার আলী, রাশেদ মামুন অপু, ইমরান সওদাগর, আরেফ সৈয়দ, দীপু ইমাম, সুষমা সরকার, লায়লা ইমাম, এহসানুর রহমান, শামস সুমন, ইকরাম, নাজমুস সাকিব প্রমুখ।

সংশ্লিষ্ট খবর

Back to top button