Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

৫ বছর পর মুক্তি পাচ্ছে ‘পাগলের মতো ভালোবাসি’

আগামী ১৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাহীন সুমন পরিচালিত ছবি ‘পাগলের মতো ভালোবাসি’। শুটিং শুরুর পাঁচ বছর পর অবশেষে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

২০২০ সালের মার্চে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। তবে এরপরই করোনা ভাইরাসের কারণে প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়ায় এটি আর তখন মুক্তি দিতে পারেননি নির্মাতা। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেতা আসিফ নূর ও অভিনেত্রী অধরা খান। এছাড়া আরও একটি চরিত্রে অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত।

সিক্স ডি প্রোডাকশনস প্রযোজিত সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ তৈরি করেছেন পরিচালক নিজেই। এর গান লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার দীপ। সংগীত পরিচালনায় শওকত আলী ইমন এবং আহমেদ হুমায়ুন।

সংশ্লিষ্ট খবর

Back to top button