Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

অনন্ত-বর্ষার ছবিতে ভারতের ৩ খল অভিনেতা

‘দিন: দ্য ডে’র পর নতুন আরও একটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন দেশের আলোচিত নায়ক-প্রযোজক অনন্ত জলিল। এ ছবির মাধ্যমে ভারতের জনপ্রিয় তিন খল অভিনেতাকে এক করছেন অনন্ত।

এদের মধ্যে একজন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা কবির দুহান সিং। আরেকজন ভোজপুরী অভিনেতা রবি কিষান। তৃতীয় অভিনেতা হচ্ছেন প্রদীপ রাওয়াত। তিনিও দক্ষিণ ভারতীয় অভিনেতা। এবার এই তিন অভিনেতাকে অনন্ত জলিল প্রযোজিত ‘নেত্রী: দ্য লিডার’ ছবিতে একসঙ্গে দেখা যাবে। এরই মধ্যে তিনজনের সঙ্গেই চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অনন্ত।

ছবিটির কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ নাম ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়িকা বর্ষা। অনন্তও অভিনয় করবেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

আগামী ৭ ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এ ছবি বিষয়ে একটি চুক্তি অনুষ্ঠিত হবে। সেখানে গণমাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন অনন্ত।

সংশ্লিষ্ট খবর

Back to top button